রেকর্ড গড়লো টেনসেন্টের নতুন ভিডিও গেম
চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের মালিকানা থাকা স্টার্টআপের তৈরি নতুন ভিডিও গেম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইতিহাসের রেকর্ড গড়েছে। উন্মুক্ত করার মাত্র কয়েক ঘন্টার মধ্যে একই সময়ে ১৪ লাখ খেলোয়াড় গেমটি খেলার এই রেকর্ড অর্জন করেছে। খবর রয়টার্স।
‘ব্ল্যাক মিথ : উকং’ শিরোনামের গেমটি মূলত চীনের মিথোলজিক্যাল ফিগার ও ক্ল্যাসিক নভেল ‘জার্নিং টু দ্য ওয়েস্ট’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
গেমটি তৈরি করেছে ‘গেম সায়েন্স’ নামের একটি স্টার্টআপ, যেটি ২০১৪ সালে টেনসেন্টের সাবেক কর্মী ফেং জি প্রতিষ্ঠা করেছিলেন। স্টার্টআপটি ইতিমধ্যে টেনসেন্ট, হিরো এন্টারটেইনমেন্টসহ একাধিক বিনিয়োগকারীর থেকে বিনিয়োগ পেয়েছে।
ডিবিটেক/বিএমটি







